একটি অনলাইন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান

অফলাইন প্রতিষ্ঠানে

আপনার হালাল উপার্জনের একটা অংশ এতিম-গরিব ছাত্রদের দান করুন

আমাদের কার্যক্রম

আমাদের অফলাইন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ২০০+ এতিম ও অসহায় গরিব ছাত্র কুরআন, হাদীস, ফিকহ ও সাধারণ শিক্ষা গ্রহণ করছে।

সাদকাহ জারিয়াহ তহবিল

সাদকাহ জারিয়াহ মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে। যে দানের উপকারিতা একবারই অর্জিত হয় সেগুলোর সওয়াবও একবারই হয়। পক্ষান্তরে যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।

যাকাত তহবিল

যাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি এবং এটি দরিদ্রদের হক। কুরআনে যাকাত অনাদায়ে কঠোর শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। যাকাত শুধু একটি ইবাদত নয়, বরং সমাজে অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে। স্থায়ীভাবে দারিদ্র্য দূরীকরণ যাকাতের মূল লক্ষ্য। আপনার যাকাতের মাধ্যমে সচল হতে পারে একটি এতিমে খোরাক ও লেখা-পড়ার ব্যবস্থা।

নিয়মিত অনুদান তহবিল

ইসলামে দান-সদকা শুধু মানবিক সহানুভূতি নয়; বরং এটি আল্লাহর রহমত লাভ ও বিপদ-আপদ দূর করার একটি গুরুত্বপূর্ণ আমল। হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন— “নিশ্চয়ই সদকা আল্লাহর গজবকে নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যুকে দূর করে।” — (তিরমিজি) অন্য এক হাদীসে এসেছে— “সদকা বিপদ-আপদ দূর করে।” — (তাবারানী)

আমাদের সম্পর্কে

একজন এতিম/গরিব ছাত্রদের ভরন পোষনে দায়িত্ব নিন।

আমাদের প্রতিষ্ঠানে এমন অনেক মেধাবী ও আগ্রহী ছাত্র রয়েছে, যারা কুরআন হিফজ ও দ্বীনি শিক্ষা অর্জন করতে চায়। কিন্তু দুঃখজনকভাবে তাদের পরিবার খোরাকী ও ভরণ-পোষণের ব্যয় বহন করতে সক্ষম নয়। অর্থের অভাবে তাদের পড়ালেখা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়।

আপনি চাইলে একজন এতিম বা অসহায় ছাত্রের সম্পূর্ণ খোরাকী ও শিক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং তাকে একজন হাফেজে কুরআন হিসেবে গড়ে তুলতে অংশীদার হতে পারেন।

আমাদের কার্যক্রম:

১.আগ্রহী দাতার সাথে সরাসরি যোগাযোগ করা হবে।
২.সংশ্লিষ্ট ছাত্রের পূর্ণ বায়োডাটা ও পারিবারিক অবস্থা যাচাইসহ পাঠানো হবে।
৩.দাতা সন্তুষ্ট হলে নির্ধারিত পরিমাণ অনুদানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন।

তাদের হাসি দেখার জন্যে

সর্বশেষ প্রচেষ্টা

অসহায়দের সাহায্য করুন

“হে বনি আদম! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাবার দাওনি।” বান্দা বলবে, “হে আমার প্রতিপালক! আমি কীভাবে আপনাকে খাবার দিতাম, আপনি তো বিশ্বজগতের প্রতিপালক?” আল্লাহ বলবেন, “তুমি কি জানতে না, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাওনি? তুমি যদি তাকে খাবার দিতে, তবে তা আমার কাছেই পেতে।”

শিশুদের রক্ষা করুন

ইসলামে এতিমের দায়িত্ব নেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সাওয়াবের কাজ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আমি ও এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকব,” তিনি তাঁর দুই আঙুল একসাথে করে দেখিয়েছেন—আরেক হাদীসে এসেছে, হৃদয় কোমল করতে চাইলে এতিমের মাথায় হাত বুলাতে ও তাকে আহার করাতে বলা হয়েছে

দরিদ্র মানুষের পাশে দাঁড়ান

“যে ব্যক্তি অন্যের কষ্ট দূর করে, আল্লাহ তওয়ালা কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।” — বর্ণিত আছে Sahih Muslim-এ। এর অর্থ হলো—মানুষ যদি দারিদ্র্য, দুঃখ বা সমস্যা ভোগ করা অন্য বান্দার সাহায্যে এগিয়ে আসে, আল্লাহ সেই সাহায্যকারীর জন্য আখিরাতের প্রতিদান দেবেন এবং তার কষ্টও কমাবেন।
Search Cart Home Account WhatsApp
Search Cart Home Account WhatsApp