একটি অনলাইন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান

সকল মাযহাবের উপর শ্রদ্ধা রেখ, ফিক্বহে হানাফী অনুযায়ী উত্তর দেওয়া হয়।

ফতওয়া আপনার জিজ্ঞাসা

মহিলাদের ঈদের নামাজের বিধান ও করণীয়

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

মহিলাদের জন্য ঈদের নামাজের বিধান কী? তারা কি ঈদগাহে যাবে বা বাসায় ঈদের নামাজ আদায় করবে?

উত্তর:

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মহিলাদের উপর ঈদের নামাজ ওয়াজিব নয়। তাই ঈদের নামাজ আদায়ের জন্য তাদের ঈদগাহে যাওয়া জরুরি নয় এবং তারা বাড়িতেও ঈদের নামাজ আদায় করবে না।

এছাড়া ঈদের নামাজ আদায়ের পূর্ব পর্যন্ত মহিলারা বাড়িতে ইশরাক ও চাশতের নামাজও পড়বে না। তবে ঈদের নামাজ শেষ হয়ে গেলে নফল নামাজ আদায় করতে পারবে।

হ্যাঁ, ঈদ উপলক্ষে মহিলাদের জন্যও গোসল করা, পরিষ্কার ও উত্তম পোশাক পরিধান করা, শরিয়তসম্মত সাজসজ্জা করা (গায়রে মাহরামের সামনে নয়), আনন্দ ও খুশি প্রকাশ করা মুস্তাহাব।

তথ্যসূত্র: আন নাহরুল ফায়েক ১/৩৬৭; ফতোয়ায়ে বিন্নূরী টাউন ফতোয়া নং: 114109202712 ও 144212200899

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

মুজাহিদুল ইসলাম

উস্তাজুল ইফতা– আল-জামিয়াতুল ইসলামিয়া বাংলাদেশ।

Search Cart Home Account WhatsApp
Search Cart Home Account WhatsApp